শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বি*স্ফোরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 17, 2026,
  • 109 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বি*স্ফোরণ

নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে প্রাইভেটকারটিতে গ্যাস নেয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না থাকলেও গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা মেট্রো- গ ১৩৪৯৯৯ নাম্বারের একটি প্রাইভেটকার স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে যায়। গ্যাস নেয়ার এক সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি ধ্বংস স্তূপে পরিণত হয়ে যায় প্রাইভেটকারটি। পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি ধ্বংস স্তূপে পরিণত হয়ে যায়। গাড়িটি আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। ধরণা করা হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ সিলন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo