শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

শীত শৈতপ্রবাহ নিয়ে দু:সংবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 23, 2026,
  • 85 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: শীত শৈতপ্রবাহ নিয়ে দু:সংবাদ

হাড় হিম করা শীতের দাপট কমে মাঘের শুরুতে দিনের বেলায় দীর্ঘসময় ধরেই স্থায়ী হচ্ছে সূর্য। এতে তাপমাত্রার পারদও অনেকটাই বেড়েছে। তবে এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত দাপটে থাকছে কুয়াশা। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবার (২৬ জানুয়ারি) নাগাদ ফের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই সঙ্গে দেশের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, শনি ও রোববার (২৪-২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু’দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। যদিও এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বর্তমানে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও শৈত্যপ্রবাহের এমন দাপট থাকতে পারে। এছাড়া সোম, মঙ্গল ও বুধবার (২৬-২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে

তবে সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাশাপাশি মঙ্গলবারও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। যদিও বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo