শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

ভবনের ওপর থেকে মাথায় লোহার রড পড়ে নি*হত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 24, 2026,
  • 117 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ভবনের ওপর থেকে মাথায় লোহার রড পড়ে নি*হত ১

ঢাকা থেকে গ্রামের বাড়িতে যেতে ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন চট্টগ্রামের বাসিন্দা আশফাক চৌধুরী (৪০)। তবে আর জীবিত ফেরা হয়নি, নিথর দেহে গ্রামে ফিরছেন তিনি। রাজধানীর গুলশান এলাকায় ভবনের ওপর থেকে মাথায় লোহার রড পড়ে হারিয়েছেন প্রাণ।

গুলশানের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী আশফাক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামের মো. নাদেরুজ্জামান চৌধুরীর ছেলে। তার বাবা স্থানীয় বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজের সংগঠন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আশফাক চৌধুরীর। এজন্য বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতের ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে টিকিটও কেটেছিলেন। তবে বৃহস্পতিবার দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে গুলশানের একটি ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় লোহার রড পড়ে গুরুতর আহত হন তিনি

পরবর্তীতে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। ওই সময় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আশফাক চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

নিহত আশফাকের খালাতো ভাই শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন আশফাক। ওই সংগঠনের আয়োজিত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থাকার কথা ছিল তার। এজন্য বৃহস্পতিবার রাতেই চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আমরা তাকে জীবিত নিতে পারলাম না। লাশ নিয়েই গ্রামে ফিরতে হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামে আশফাক চৌধুরীকে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo