শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ভাসানচর থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 20, 2022,
  • 315 সংবাদটি পঠিক হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে দুই শিশুসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন— ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮২ নম্বর ক্লাস্টারের মো. রফিকের স্ত্রী মনোয়ারা বেগম (২৫), তার মেয়ে সমিরা (৮) ও ছেলে কাইছার (৩ মাস)।

ওসি জানান, মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট-বাজার এলাকায় এক নারী দুই শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। এ সময় তারা কক্সবাজার যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে ট্রলারে করে হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে এসেছেন বলে জানান। পরে চরজব্বার থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হবে বলেও পুলিশের এই কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo