শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

নেত্রকোনায় ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বি*ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, February 1, 2026,
  • 74 সংবাদটি পঠিক হয়েছে

নেত্রকোনায় ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বি*ক্ষোভ

শিরোনাম ডেক্স ::
নেত্রকোনায় ৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।জানা যায়, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে রবিবার (১লা ফেব্রুয়ারী) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আরও জানা যায়, এই বিক্ষোভে বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

এসময় বিক্ষোভকারী বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও ৯ম পে স্কেলের গেজেট এখনো প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অবিলম্বে গেজেট প্রকাশ করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

এদিকে উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেত্রকোণা জেলা শাখার প্রধান সমন্বয়ক মো: রফিকুল ইসলাম, অর্থ সমন্বয়ক মো: সিরাজুল আলম , জেলা সমন্বয়ক মোহাম্মদ রাসেল হায়দার, সদস্য মোহাম্মদ আল-আমিন, নাসরিন আক্তার, মোঃ ইব্রাহিম, আল-আমিন ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম , বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন, সারোয়ার হোসেন খান, আমিনুর রহমান খান, আনোয়ার হোসেন, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএলসিএ মো. হাফিজুর রহমান খান পাঠান জরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি চলাকালে কর্মচারীরা ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।কর্মসূচিতে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন।

 

০১/০২/২০২৬ ইং

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo