শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বরিশালে ফয়জুল করীমের পক্ষে ভোট চেয়ে হিন্দু সম্প্রদায়ের আকুতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, February 1, 2026,
  • 92 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বরিশালে ফয়জুল করীমের পক্ষে ভোট চেয়ে হিন্দু সম্প্রদায়ের আকুতি

বরিশাল–৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)-এর সমর্থনে বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের নাপিত পাড়া এলাকায় একটি সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ সভায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে উপস্থিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট হিন্দু সমাজ প্রতিনিধি দুলাল চন্দ্র দাশ বলেন, “আমি হাত জোড় করে মিনতি করি—মুফতী ফয়জুল করীমকে একটি ভোট দিন। আপনারা ঠকবেন না। তিনি একজন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ মানুষ।”

তিনি আরও বলেন, মুফতী ফয়জুল করীমের রাজনীতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার রাজনীতি। তাঁর নেতৃত্বে বরিশাল হবে শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও সম্প্রীতির নগরী।

সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিঠাকুর মন্দিরের সেক্রেটারি তুসার কান্তি মিত্র, সহ-সভাপতি ননী দাশ, অমৃত লাল দে কলেজের সাবেক শিক্ষক অজয় সরণমতসহ হিন্দু সম্প্রদায়ের আরও অনেক সম্মানিত প্রতিনিধি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি এনামুল হক শামীম রাড়ী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫ নম্বর ওয়ার্ডের আমীর ইউনুস আলী খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে মুফতী ফয়জুল করীমকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo