শিরোনামঃ
ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নিজ বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর ম*রদে*হ উ*দ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, February 1, 2026,
  • 94 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নিজ বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর ম*রদে*হ উ*দ্ধার

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহ কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনন্য গাঙ্গুলী (২৬) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের (অবঃ) অধ্যাপক পি. কে গাঙ্গুলী চ্যাটার্জী ও মা রাধারাণী ভট্টাচার্য্য স্থানীয় সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

স্থানীয়রা জানায়, অনন্য গাঙ্গুলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রাতে মায়ের সাথে কথা বলে ঘুমাতে যান। সকালে পরিবারের লোকজন তার ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানতে পারবো।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo