শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

আ.লীগ-জামায়াত নয়, হুমকি দিচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃতরা: নুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, February 2, 2026,
  • 78 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: আ.লীগ-জামায়াত নয়, হুমকি দিচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃতরা: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ, জামায়াত বা চরমোনাই কেউ হুমকি দেয় না; হুমকি-ধমকি দিচ্ছেন তারা, যারা বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের শ্রীনাথ বাজারে ‘ট্রাক’ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

 

বিএনপি নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে নুর বলেন, এসব না করে দলের সিদ্ধান্ত মেনে ট্রাকে উঠুন, ভবিষ্যতে একসঙ্গে কাজ।

পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত এই প্রার্থী নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

নুরুল হক নুর বলেন, ‘নির্বাচন উপলক্ষে বিএনপির অনেক নেতাকর্মী আমাদের জন্য অনেক কষ্ট করছেন। আমি শুধু তাদের না, দল-মত নির্বিশেষে সকল মানুষের এমপি হয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনে নৌকা এবং ধানের শীষ নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’

গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি ও গণ অধিকার পরিষদ আয়োজিত এই জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo