শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, February 11, 2026,
  • 118 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে তাদের প্রচার-প্রচারণা শেষ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন এলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ভোটারদের মধ্যে তৈরি হয় নানা জটিলতা। হয়ত খুঁজে পাওয়া যাচ্ছে না বা হারিয়ে গেছে এখনো পুনরায় তোলা হয়নি অথবা নতুন ভোটার হওয়া এখনো প্লাস্টিকের কার্ডটি হাতে আসেনি। অনেকের মধ্যেই এমন সংশয় তৈরি হয় যে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কি?

জানা গেছে, জাতীয় পরিচয়পত্র বা প্লাস্টিকের স্মার্ট কার্ড সঙ্গে না থাকলেও ভোট দেওয়া যাবে। সংশ্লিষ্ট ভোটারের নাম ভোটার তালিকায় থাকলে তিনি ভোট দিতে পারবেন, এ জন্য এনআইডি কার্ডের প্রয়োজন নেই।

এ ক্ষেত্রে পোলিং অফিসার ভোটার তালিকায় থাকা নাম ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে পারলেই ব্যালট পেপার প্রদান করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo