শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

নির্বাচনে জয়ী হলেন ৭ নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, February 13, 2026,
  • 96 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নির্বাচনে জয়ী হলেন ৭ নারী

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে ২১৩টি আসনে বিএনপি জোট ও জামায়াতসহ ১১ দলীয় ঐক্য ৭৭ আসনে জয় পেয়েছে। এরইমধ্যে ৭ আসনে নারী প্রার্থী জয় লাভ করেছে। বিএনপি থেকে ৬জন ও দলটি থেকে বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

তারা হলেন: ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

এদিকে, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন। এছাড়াও গণভোটের তথ্যও জানান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট পড়েছে, তাতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। অন্যদিকে ‘না’ এর পক্ষে পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। এছাড়া, ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল হয়েছে।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ২ হাজার ১৭ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র ৮৫ জন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo