নতুন সংসদ সদস্যদের শুভকামনা জানালেন প্রধান উপদেষ্টা
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এনসিপির নেতারা। ছবি: সংগৃহীত
নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল (১৭ ফেব্রুয়ারি)। সমানের দিনগুলোর জন্য সবাইকে শুভকামনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই জাতীয় সনদে সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাতে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।