শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বায়তুল মোকাররমে প্রথমে পা ও দুটি হাত উদ্ধার, কমলাপুরে মিলল আরেক পা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 1, 2026,
  • 121 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বায়তুল মোকাররমে প্রথমে পা ও দুটি হাত উদ্ধার, কমলাপুরে মিলল আরেক পা

বায়তুল মোকাররম এলাকা থেকে উদ্ধার একটি পা ও বিচ্ছিন্ন দুটি হাত।

রাজধানীর জাতীয় স্টেডিয়াম সংলগ্ন বায়তুল মোকাররম এলাকা থেকে উদ্ধার করা হয় মানুষের একটি পা ও শরীর থেকে বিচ্ছিন্ন দুটি হাত। এরপরই পুলিশ কমলাপুর রেলস্টেশন থেকে আরও একটি পা উদ্ধার করে।

হত্যাকাণ্ডের পর মানবদেহ থেকে বিচ্ছিন্ন করা সবগুলোই অঙ্গ একটি কালো রঙের পলিথিন ব্যাগে মোড়ানো ছিল।

সকালের দিকে উদ্ধার হওয়া খণ্ডিত হাতের আঙুলের ছাপের মাধ্যমে নিহতের নাম জানা যায়, ওবায়দুল্লাহ (২৯) নরসিংদী জেলার শিবপুর এলাকায় তার বাড়ি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বলেন, কমলাপুর রেলস্টেশন থেকে আরও একটি মানব পা উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাতে বায়তুল মোকাররম ও স্টেডিয়াম এলাকা থেকে উদ্ধার হওয়া মানবদেহের একটি পা এবং আজ সকালে উদ্ধার হওয়া দুটি হাত—সবগুলো একই ব্যক্তির দেহাংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া অন্যদিকে আজ বিকেলে কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পা পাওয়া গেছে, সেটিও একই ব্যক্তির হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মানবদেহের সব খণ্ডিত অংশ কালো পলিথিন ব্যাগে মোড়ানো ছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo