শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

বরিশালে ২৫ পিস ইয়াবাসহ আটক, ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 7, 2026,
  • 85 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে ২৫ পিস ইয়াবাসহ আটক, ১

 

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের ঝালকাঠির নলছিটি উপজেলায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার শিমুলতলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় ৯টা ২৫ মিনিটের দিকে এসআই মো. হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় জুরকাঠি এলাকার শিমুলতলা মোড়ের পাকা রাস্তার ওপর অবস্থানরত মো. রিপন খলিফা (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত রিপন খলিফা নলছিটি উপজেলার সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মহরাম খলিফার ছেলে। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হলে তার পরনে থাকা জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo