শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশের কাছে সোপর্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 8, 2026,
  • 80 সংবাদটি পঠিক হয়েছে

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশের কাছে সোপর্দ

 

চাঁপাইনবাবগঞ্জে কাউসার আলী নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (৭ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার একটি মসজিদে তারাবির নামাজ আদায়ের সময় ভিডিও ধারণ ও পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেন কাউসার আলী।

সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘তারাবী সোনার মোর চাঁপাইনবাবগঞ্জ’। এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকাবাসী কনটেন্ট ক্রিয়েটর কাউসার আলীর ওপর চড়াও হন। পরে খবর পেয়ে থানা পুলিশ এলে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, কাউসার নামের একজনকে গ্রেপ্তার করা আছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, কাউসার আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় বা ইউনিয়নের ভোটার মতামত নিয়ে ভিডিও কনটেন্ট বানিয়ে আলোচনায় আসেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo