বরিশালে ফিউচার গ্রোথ ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 10, 2026,
  • 183 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে ফিউচার গ্রোথ ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে “ফিউচার গ্রোথ ফোরাম”-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

ফিউচার গ্রোথ ফোরামের সভাপতি ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজীক দাঈয়ান ইশতী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মিসা কাজল ও এম. এ. হালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, গ্লোবাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সদস্য শাকির হোসেন সৌরভ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo