শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

সম্পদের সুষম বণ্টনেই দারিদ্র্য দূর করা সম্ভব: আরিফুর রহমান।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 11, 2026,
  • 82 সংবাদটি পঠিক হয়েছে

সম্পদের সুষম বণ্টনেই দারিদ্র্য দূর করা সম্ভব: আরিফুর রহমান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট খান মুহাম্মদ আরিফুর রহমান বলেছেন, ইসলাম ধনীদের সম্পদে দরিদ্র মানুষের অধিকার স্বীকার করেছে। তাই যাকাত, সদাকাহ ও দানের মাধ্যমে সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা সম্ভব হলে ক্ষুধা ও দারিদ্র্য দূর করা সহজ হবে। ‘সহযাত্রী’ নামক সংগঠনটি সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

শনিবার (৭ মার্চ) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেঁতুলবাড়িয়া হাইস্কুল অডিটোরিয়ামে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সহযাত্রী’-র খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ‘সহযাত্রী’ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাজী মশিউর রহমান , সদস্য সচিব রেজাউল করিম খান, সাধারণ সম্পাদক নাইম হাওলাদার, সদস্য সচিব মহিদুল ইসলাম এবং সিফাতুল্লাহ রুবেল।

বক্তারা বলেন, ‘সহযাত্রী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের যাকাত, সদাকাহ ও দানের সহযোগিতায় ভবিষ্যতে দরিদ্র মানুষের জন্য আরও বিভিন্ন মানবিক ও স্বাবলম্বী করার মতো কার্যক্রম পরিচালনা করা হবে। ইনশাআল্লাহ।।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo