শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

ইতিকাফে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, March 13, 2026,
  • 65 সংবাদটি পঠিক হয়েছে

ইতিকাফে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার বুড়িচং উপজেলায় মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় নামাজরত এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই বৃদ্ধের নাম হারুনুর রশিদ (৮০)। তিনি সাদকপুর মাস্টার বাড়ির বাসিন্দা এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য।

মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের জানান, মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের জন্য হারুনুর রশিদ মসজিদে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার এশার নামাজ আদায় করতে দাঁড়ান তিনি। দুই রাকাত সুন্নাত নামাজ শেষ করার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মসজিদের ভেতরেই মারা যান।

নিহতের জামাতা কাজী মো. সেফাউল করিম জানান, ইতিকাফ অবস্থায় এশার নামাজ পড়ার সময় তার শ্বশুরের মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo