শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

বিয়ে করে ফেরার পথে প্রাণ গেল বর-কনেসহ পরিবারের ১২ জনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, March 13, 2026,
  • 96 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বিয়ে করে ফেরার পথে প্রাণ গেল বর-কনেসহ পরিবারের ১২ জনের

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর একটি স্টাফ বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নবদম্পতিসহ ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেলাইলি ব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১২ জনই বর-কনের পরিবারের সদস্য। দুর্ঘটনায় নিহত মাইক্রোবাসের চালকের বাড়ি বাগেরহাটের রামপালে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিল নৌবাহিনীর স্টাফ বাসটি। একই সময় বিপরীত দিক থেকে বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মোংলার দিকে যাচ্ছিল। বেলাইলি ব্রিজ এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।

নিহত কনে মার্জিয়া আক্তার মিতুর মামা আবু তাহের বলেন, বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকার মার্জিয়ার সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেলাবুনিয়া এলাকার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের বিয়ে হয়। বিয়ের পর বরযাত্রীদের নিয়ে মাইক্রোবাসটি মোংলার উদ্দেশে রওনা দেয়। পথে রামপালের বেলাইলি ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। এতে কনে মার্জিয়া, তার বোন লামিয়া ও নানিসহ কয়েকজন নিহত হন। এ ছাড়া বরের পরিবারের কয়েকজন প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ বলেন, এখন পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে তিনটি শিশু, তিনজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ভর্তি থাকা আরও একজন পরে মারা যান।

রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত মন্ডল জানান, নিহতদের মধ্যে ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আর ৪ জনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কে এম হাসানুজ্জামান বলেন, খুলনাগামী নৌবাহিনীর বাসের সঙ্গে মোংলাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ বলেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। গুনাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo