শিরোনামঃ
নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন ২২ দিনের নিষেধাজ্ঞায় সংকটে জেলে পরিবার : সরকারি সহায়তা, জেলে কার্ড ও বিকল্প কর্মসংস্থানের দাবি পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই ও কনস্টেবল নিয়োগ দিবে সরকার মেঘনা নদীতে জেলেকে গুলি করে হত্যা জুলাইয়ে হত্যাযজ্ঞ: আ’লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জালনোটসহ নারী গ্রেফতার ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার সাঈদীপুত্রের অনুমোদনহীন ‘হালাল’ প্রকল্প বন্ধ করল প্রশাসন হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার অটোরিকশার আয়ুষ্কাল বেঁধে দিলো সরকার, এক এনআইডিতে নিবন্ধন পাবে ৫টি

বরিশাল সদর উপজেলার ইউএনও মানজুরা মুশাররফকে বদলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, March 13, 2026,
  • 126 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল সদর উপজেলার ইউএনও মানজুরা মুশাররফকে বদলি

 

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ-কে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরিশাল থেকে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে বদলি করার বিষয়টি নিশ্চিত করা হয়।


গত ৯ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষর করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, মানজুরা মুশাররফকে বরিশাল সদর উপজেলা থেকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, বরিশাল সদর উপজেলায় দায়িত্ব পালনের সময় তিনি প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারি সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম গতিশীল হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা ও কর্মতৎপরতার জন্য তিনি সহকর্মী ও স্থানীয়দের কাছেও পরিচিত ছিলেন।

এদিকে, তাকে বদলি করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল সদর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে আপাতত উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, খুব শিগগিরই বরিশাল সদর উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo