শিরোনামঃ
নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন ২২ দিনের নিষেধাজ্ঞায় সংকটে জেলে পরিবার : সরকারি সহায়তা, জেলে কার্ড ও বিকল্প কর্মসংস্থানের দাবি পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই ও কনস্টেবল নিয়োগ দিবে সরকার মেঘনা নদীতে জেলেকে গুলি করে হত্যা জুলাইয়ে হত্যাযজ্ঞ: আ’লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জালনোটসহ নারী গ্রেফতার ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার সাঈদীপুত্রের অনুমোদনহীন ‘হালাল’ প্রকল্প বন্ধ করল প্রশাসন হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার অটোরিকশার আয়ুষ্কাল বেঁধে দিলো সরকার, এক এনআইডিতে নিবন্ধন পাবে ৫টি

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শেবাচিম হাসপাতালে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 15, 2026,
  • 93 সংবাদটি পঠিক হয়েছে

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শেবাচিম হাসপাতালে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

 

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে শনিবার (তারিখ) সকাল ১০টায় হাসপাতাল কম্পাউন্ডে এ কর্মসূচির আয়োজন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

এসময় হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, ইউনিট, মাঠ, রাস্তা এবং ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করেন তিনি।

পরিচালক বলেন, পূর্বের তুলনায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এখন অনেক বেশি পরিচ্ছন্ন, যা দৃশ্যমান। গত ১১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বিশেষ ভিডিও বার্তায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনার আলোকে হাসপাতাল কম্পাউন্ড আরও পরিচ্ছন্ন রাখতে আজ থেকে প্রতি সপ্তাহের শনিবার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনায়েম সাদসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo