শিরোনামঃ
নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন ২২ দিনের নিষেধাজ্ঞায় সংকটে জেলে পরিবার : সরকারি সহায়তা, জেলে কার্ড ও বিকল্প কর্মসংস্থানের দাবি পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই ও কনস্টেবল নিয়োগ দিবে সরকার মেঘনা নদীতে জেলেকে গুলি করে হত্যা জুলাইয়ে হত্যাযজ্ঞ: আ’লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জালনোটসহ নারী গ্রেফতার ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার সাঈদীপুত্রের অনুমোদনহীন ‘হালাল’ প্রকল্প বন্ধ করল প্রশাসন হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার অটোরিকশার আয়ুষ্কাল বেঁধে দিলো সরকার, এক এনআইডিতে নিবন্ধন পাবে ৫টি

রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় সমাজসেবক মো. সাইফুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 15, 2026,
  • 70 সংবাদটি পঠিক হয়েছে

রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় সমাজসেবক মো. সাইফুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম। ইতোমধ্যে তিনি সম্ভাব্য প্রার্থিতা জানান দিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিজ্ঞাপন প্রচারসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তিনি।

মো. সাইফুল ইসলাম রহমতপুর ইউনিয়নের এয়ারপোর্ট থানা এলাকার দোয়ারিকা গ্রামের মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন।

রাজনৈতিকভাবে তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি বরিশাল জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় নেতাকর্মীদের কাছে সুনাম অর্জন করেছেন।

স্থানীয়দের মতে, ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে তিনি এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।

এ বিষয়ে মো. সাইফুল ইসলাম বলেন, রহমতপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, দল ও এলাকার মানুষের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo