শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

আ.লীগের অধীনে আর কোন নির্বাচন জনগণ মেনে নেবে না: রুমিন ফারহানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 25, 2022,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে

বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনের স্বপ্ন দেখে। কিসের নির্বাচন? আওয়ামী লীগ সরকারের অধীনে কিসের নির্বাচন করব আমরা? ২০১৪ সালে রঙিন নির্বাচন দেখেছি।

বিনাভোটে সংসদে গিয়ে তারা সংসদ দখল করেছে। ২০১৮ সালে নির্বাচন হয়েছে নিশিরাতে ডাকাতির মাধ্যমে।

আমরা সব হিসাব রাখছি। পরিষ্কার কথা, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ছাড়া ২০২৪ সালে কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচন জনগণ মেনে নেবে না।

জ্বালানি তেল, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে দুই নেতার মৃত্যুর প্রতিবাদে বুধবার (২৪ আগস্ট) বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হুঁশিয়ার সাবধান-সামনে নির্বাচন আসছে, এ নির্বাচনে যদি আবার কোন নীলনকশা করার চেষ্টা করেন, তাহলে বিএনপি দাঁতভাঙা জবাব দেবে। নির্বাচন হবে ব্যালটে, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে।

চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা ও চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছ্ট্টুু, উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম দুলাল, পৌর যুবদল নেতা মো. হাসান প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo