শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 24, 2026,
  • 59 সংবাদটি পঠিক হয়েছে

ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের মৃত্যু

 

কালকিনি প্রতিনিধি: ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী দুই শিশু ভাই। মঙ্গলবার সকাল সাড়ে ৯:৩০ টা দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রমজান গৌরনদীর ভূরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে এবং মোহাম্মদ একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, পূর্ব ডুমুরিয়া এলাকার নানা দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে তারা। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে পরিবারের সদস্যরা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সচেতনতা জরুরি -শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখুন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo