শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

পোষা বিড়ালকে বাচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর  মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 25, 2026,
  • 75 সংবাদটি পঠিক হয়েছে

পোষা বিড়ালকে বাচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর  মৃত্যু

তিনতলার ছাদের কার্নিশ থেকে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে বন্যা কস্তা (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাজধানীর শাহজাদপুরে এ ঘটনা ঘটে।

নিহত বন্যা কস্তা (৩৬) নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর শাহজাদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, স্বামী শোভন পালমাসহ বন্যা তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে প্রিয় বিড়ালকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি ছাদে উঠে যান। বিড়ালটিকে ছাদের কার্নিশে দেখতে পান। ঝুঁকিপূর্ণ ওই জায়গা থেকে বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে তিনি পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্যা কস্তার ফুফু লাভলী কস্তা বলেন, ‘বন্যার কোনো সন্তান ছিল না। বিড়ালটিকে তিনি সন্তানের মতো ভালোবাসতেন। প্রিয় বিড়ালকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেলেন।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম জানান, ‘ঢাকায় বন্যা কস্তার দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ শুনেছি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বড়াইগ্রামের নিজ বাড়িতে আনা হবে ও স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হবে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo