শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, March 27, 2026,
  • 38 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি পিরোজপুর জেলার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আব্দুল মান্নান হাওলাদার(৮৬) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে কারারক্ষিরা ওই বন্দিকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে

কারা সূত্রে জানা গেছে, ওই আসামির বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হেতালিয় গ্রামে। ভান্ডারিয়া থানার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ছিলেন। তার কয়েদি নম্বর ৭২৯০/এ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo