বরিশালে একদিনে কুকুরের কামড়ে আহত ১৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 3, 2026,
  • 55 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে একদিনে কুকুরের কামড়ে আহত ১৪

 

বরিশালের গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, মাগুরাসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টার সূত্রে জানা গেছে, পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন- কটকস্থল গ্রামের সুমন তালুকদারের সাড়ে পাঁচ বছরের মেয়ে আবিদা, একই গ্রামের তিন বছরের আয়াত, আট বছরের মেয়ে লাইজু, মুনা, তাইয়েবা, মোনতাজ হোসেনের স্ত্রী জোলেখা বেগমসহ ১৪ জন। একই দিন বিড়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গৌরনদী বাসস্ট্যান্ডে এলাকার গোপাল কুন্ডুর ছেলে মিটুল কুমার কুন্ডু (২৯)।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টার সূত্রে আরও জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) বাউরগাতি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী বিউটি বেগম (৪৬), শাওড়া গ্রামের ইমরান হোসেনের পাঁচ বছর বয়সের ছেলে আল জামিন কুকুরের কামড়ে ও পতিহার গ্রামের ওমর গাজীর মেয়ে খাদিজা বেগম (২৮) বিড়ালের কামড়ে আহত হয়ে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সমিরন হালদার জানিয়েছেন, কুকুর ও বিড়ালের কামড়ে আহতদের চিকিৎসা দেওয়ার পর তারা নিজ নিজ বাড়িতে চলে গেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo