টানা একমাস যে পানীয় পানে শরীরে জাদুকরী পরিবর্তন আসে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, May 8, 2026,
  • 61 সংবাদটি পঠিক হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :: টানা একমাস যে পানীয় পানে শরীরে জাদুকরী পরিবর্তন আসে

সকালের শুরুটা অনেকেই করেন এক গ্লাস গরম পানি, সঙ্গে একটু লেবুর রস আর এক চামচ মধু দিয়ে। খুব সাধারণ, ঝামেলাহীন তবু এই ছোট্ট অভ্যাসটাই নীরবে জায়গা করে নিয়েছে অনেকের দৈনন্দিন রুটিনে। টানা এক মাস যদি এই পানীয় পান করা যায় তাহলে শরীরে দারুণ পরিবর্তন আসে বলেছেন বিশেষজ্ঞ। টানা একমাস পানিতে লেবু আর মধু খেলে যেসব ইতিবাচক পরিবর্তন দেখা দেয়:
লেবু ও মধু মেশালে পানির স্বাদ বাড়ে, তাই অনেকেই মজা নিয়ে বেশি পানি পান করেন। এতে শরীর হাইড্রেটেড থাকে, যা শক্তি ধরে রাখা থেকে শুরু করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ সবকিছুর জন্যই জরুরি।

আরও পড়ুন

দুপুরে খাবারের পর ফল খাওয়ার অভ্যাস? সতর্ক করে পরামর্শ দিলেন পুষ্টিবিদ

১ এপ্রিল ২০২৬

২. ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টের

লেবু ভিটামিন সি’র ভালো উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বকের জন্যও উপকারী। অন্যদিকে মধুতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের সরবরাহ বাড়ায়। প্রতিদিন অল্প অল্প করেও এই উপকারগুলো জমতে থাকে।

৩. সহজে হজম

আরও পড়ুন

ক্যালসিয়াম সঠিকভাবে কাজের জন্য কোন ভিটামিন কেন প্রয়োজন, জানালেন পুষ্টিবিদ

৬ এপ্রিল ২০২৬

নিয়মিত লেবু পানি খেলে হজম প্রক্রিয়া সক্রিয় হয়। জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশন-এ প্রকাশিত একটি গবেষণা অনুসারে, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর কার্যকলাপে সহায়তা করে এবং হজমে সাহায্য করতে পারে।

মধুতে প্রিবায়োটিকের মতো কিছু গুণ রয়েছে, যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। ছবি: সংগৃহীত

৪. ওজন নিয়ন্ত্রণ

এটি কোনও দ্রুত ওজন কমানোর উপায় নয়। তবে খাবারের আগে এই পানি পানে পেট ভরা লাগে আর তাই অতিরিক্ত খাবার খাওয়া যায় না। পাশাপাশি উচ্চ-ক্যালোরির পানীয়ের বদলে এটি বেছে নিলে মোট ক্যালোরি গ্রহণও কমে যায়।

৫. অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে

মধুতে প্রিবায়োটিকের মতো কিছু গুণ রয়েছে, যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। এর প্রভাব খুব সূক্ষ্ম হলেও নিয়মিত খেলে ধীরে ধীরে উপকার মিলতে পারে।

প্রতিদিন লেবু-মধু পানি পানে কোন অলৌকিক পরিবর্তন আনে না। তবে ছোট ছোট ইতিবাচক পরিবর্তন দেখা দেয়। তাই এই পানীয় পান করেই উপকার মিল্বে এমন না ভাবাই ভালো। অন্যদিকে সবার শরীর এক নয় তাই চিকিৎসকের পরামর্শ নেয়াই ভালো।

সূত্র: এনডিটিভি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo