২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৭
শিরোনামঃ
আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে খুলনা বিভাগীয় কমিশনার ৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসার দাফন সম্পন্ন বরিশাল সিটিতে আটকে থাকা ২০০ ভবনের প্ল্যান হস্তান্তর, স্বস্তিতে নগরবাসী বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন মঈনুদ্দীন নাসির রুবেল বরিশালে তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন বরিশালবাসীর বিনোদনে নতুন আকর্ষণ চৌমাথা লেকের মিউজিক্যাল ফোয়ারা যমুনা নদীতে নৌকা ডুবে ৯ যাত্রী নিখোঁজ স্ত্রীর ঘর থেকে আসছিল গোঙানির শব্দ, দরজা খুলে স্বামী দেখলেন গলাকাটা নিথর দেহ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে

বরিশালে তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মে ২১, ২০২৬,
  • 34 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

 

নিজস্ব প্রতিবেদক :: নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসানের বালু উত্তোলন বিষয়ে কঠোর হুঁশিয়ারির পর বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ৩টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রলারসহ ১টি ড্রেজার জব্দ করা হয় এবং ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সাজা প্রদান করা হয়।

বুধবার (২০ মে) সকালে হিজলা উপজেলার হরিনাথপুর থেকে আবুপুর এলাকা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল এবং উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আরও দেখুন
ক্রাইম নিউজ
City & Local Guides
Geographic Reference
জাতীয় সংবাদ
বরগুনা সংবাদ
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনকারীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ২টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে পানিতে ডুবিয়ে দেওয়া হয় এবং ১টি ড্রেজার জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বলেন, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এতে নদীভাঙন বাড়ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ড্রেজার মেশিন ভেঙে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। একটি ড্রেজার জব্দ করা হয়েছে এবং মূল অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ হলে নদীভাঙন কমবে এবং মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo