২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩০

বরিশালে খাবারের লোভ দেখিয়ে শিশুকে যৌন হয়রানি 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ২৫, ২০২৬,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে খাবারের লোভ দেখিয়ে শিশুকে যৌন হয়রানি

বরিশালের গৌরনদী উপজেলায় খাবারের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) যৌন হয়রানির অভিযোগ উঠেছে পিন্টু দাস (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। তবে চতুরতা ও সাহসিকতার পরিচয় দিয়ে বখাটেকে কামড় দিয়ে রক্ষা পায় শিশুটি। পরে ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত পিন্টুকে ধরে গণপিটুনি দিয়েছে।
রবিবার (২৪ মে) উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হরহর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পিন্টু দাস ওই গ্রামের মৃত খোকন দাসের ছেলে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী শিশু ও তার পরিবার জানায়, সকালে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় পিন্টু দাস তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালায় সে। বিপদ আঁচ করতে পেরে শিশুটি চিৎকার করার চেষ্টা করে এবং সর্বশক্তি দিয়ে বখাটে পিন্টুর হাতে কামড় দিলে ব্যথায় পিন্টুর হাত শিথিল হতেই শিশুটি দৌড়ে পালিয়ে আসে এবং পরিবারকে বিষয়টি জানায়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo