পিরোজপুরে ২ সন্তানকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, June 2, 2026,
  • 130 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে ২ সন্তানকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে।

বরিশাল বিভাগের পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে সিরাজুল শিকদার (৪০) তার ছেলে ইয়াসিন (১৪) ও মেয়ে ছামিয়াকে (৭) শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান বলে অভিযোগ ভুক্তভোগীদের। বর্তমানে তারা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত সিরাজুল শিকদার পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, তিনি তার শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থানকালে এ ঘটনা ঘটান।

ভুক্তভোগী ছেলে ইয়াসিন (১৪) জানায়, তার বাবা তাকে চিনি আনতে বলেন। চিনি এনে দেওয়ার পর তিনি শরবত বানিয়ে তাকে ও তার বোনকে খাওয়ান। শরবত খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে।

অপরদিকে মেয়ে শারমিন (৮) জানায়, শরবত খাওয়ার পর তার মাথা ঘুরে পড়ে যায় এবং শরবতের মধ্যে কিছু মিশানো ছিল বলে সে জানায়।

প্রতিবেশী মো. কামরুল ইসলাম জানান, হঠাৎ চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়ির উঠানে ছেলে-মেয়ে কাতরাচ্ছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নানা আব্দুল করিম জানান, তার নাতি-নাতনিকে তাদের বাবা বিষ মেশানো শরবত খাইয়ে হত্যার চেষ্টা করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত সিরাজুলের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি কল রিসিভ করেননি।

পিরোজপুর সদর হাসপাতালের সিনিয়র নার্স শিলা রানী বলেন, ‘বাচ্চাটি পয়জন কেস নিয়ে এসেছে। বর্তমানে তার অনেক শ্বাসকষ্ট রয়েছে। তাকে অক্সিজেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo