ব্রজমোহন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. মীর এ.কে.এম. জাহিদুল কবির

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, June 2, 2026,
  • 156 সংবাদটি পঠিক হয়েছে

ব্রজমোহন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. মীর এ.কে.এম. জাহিদুল কবির

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এবং সিটি কর্পোরেশন ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মীর এ.কে.এম. জাহিদুল কবির ব্রজমোহন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে শিক্ষা সংশ্লিষ্ট মহল ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, তাঁর প্রজ্ঞা, দক্ষ নেতৃত্ব, দীর্ঘ অভিজ্ঞতা এবং সুদূরপ্রসারী চিন্তাভাবনা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, প্রশাসনিক দক্ষতা ও সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তাঁর নেতৃত্বে ব্রজমোহন বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে আরও সমৃদ্ধভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সকলেই মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মময় জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo