শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

শামীম ওসমানের বক্তব্য শুনতে গোপালগঞ্জ থেকে নারায়ণগঞ্জে তিনি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 27, 2022,
  • 498 সংবাদটি পঠিক হয়েছে

‘জেগেছে নারায়ণগঞ্জ, জাগবে বাংলাদেশ’ শিরোনামে ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তার বক্তব্য শুনতে গোপালগঞ্জের কামরুজ্জামান ফুল মিয়া (৪৭) নারায়ণগঞ্জে ছুটে এসেছেন। 

শনিবার (২৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের জেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি।

কামরুজ্জামান বলেন, আমি এর আগে শামীম ওসমানের বক্তব্য নেট দুনিয়ায় ও টেলিভিশনে দেখেছি। তবে তার বক্তব্য আমার কখনো সামনা-সামনি শোনার সৌভাগ্য হয়নি। তাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ছুটে এসেছি। এখানে লোকসমাগম দেখে আমি হলফ করে বলতে পারি নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি।

তিনি বলেন, জননতো শামীম ওসমানের বক্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। সত্যিকার অর্থে নেতা হলে তার মতো নেতা হওয়া উচিৎ। অনেকেই আজ আওয়ামী লীগের পদ-পদবি নিয়ে দলের নাম ভাঙিয়ে উচ্চাভিলাষী জীবনযাপন করছেন। দলের দুঃসময়ে কখন কেন্দ্র হতে নির্দেশনা আসবে, সেই অপেক্ষায় আছেন। নির্দেশ পেলে মিটিং করবেন, মিছিল করবেন। শামীম ওসমানদের কেন্দ্র থেকে নির্দেশ দিতে হয় না, তারা সব বুঝতে পারেন। দুঃখজনক হলেও সত্য, যেখানে প্রধানমন্ত্রী বলেছেন চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। সেখানে আর ঘরে থাকার সময় নেই। আমি মনে করি এই শামীম ওসমানরাই যথেষ্ট জামায়াতের কাঁধে ভর দিয়ে রাজনীতি করা ষড়যন্ত্রকারী বিএনপিকে প্রতিহত করতে।

কামরুজ্জমান গোপালগঞ্জের মোকসেদপুর থানার বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক। আজ নারায়ণগঞ্জের এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করে আগামীকাল গোপালগঞ্জ চলে যাবেন বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo