১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১১
শিরোনামঃ
ম্যাচে ৭৫ গোলের ঝড় মেসির হ্যাটট্রিক, জার্মানির দাপট ও কেপ ভার্দের বিস্ময় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ের আভাস পিরোজপুরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রী বিষপানে মৃত্যু ঝালকাঠিতে ২৫ ব্যক্তির ৩৩ আ’গ্নে’য়া’স্ত্রের লাইসেন্স বাতিল লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড বরিশালে এইডসের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ, চিকিৎসাধীন ১৮৫ বরিশালে অটোরিকশাচালক খুন, সন্ধিগ্ধ আসামির বসতঘরে আগুম বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত বরিশাল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মজিবর রহমান সরোয়ার

একই পরিবারের একে একে চার সদস্যের আত্মহত্যা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ১৪, ২০২৬,
  • 41 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক ::  একই পরিবারের একে একে চার সদস্যের আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি গ্রামে এক নারী ও দুই শিশুসহ একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানান, মৃত স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর তার স্ত্রী, ছেলে ও মেয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

শিরপুর পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) ইমরান পাঠান সাংবাদিকদের জানান, তিভলি গ্রামের একটি কূপ থেকে একাধিক মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

এসআই পাঠান বলেন, ‘(শনিবার) বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে আমাদের পুলিশ চ্যানেলে তিভলি গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনার তথ্য আসে। এতে জানা যায়, একজন ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রী, ছেলে ও মেয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মকর্তা পিএসআই তাড়ে ও অন্যান্য পুলিশ সদস্য ঘটনাস্থলে যান এবং প্রাথমিক পর্যবেক্ষণ করেন।’

তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে চারজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত চালাব। এখনো ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। আগামীকাল (রোববার) ময়নাতদন্ত করা হবে। এর পরই আমরা নিশ্চিতভাবে বলতে পারব তাদের সঙ্গে ঠিক কী ঘটেছিল।’

সূত্র: এনডিটিভি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo