২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৬
শিরোনামঃ
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী ম্যাচে ৭৫ গোলের ঝড় মেসির হ্যাটট্রিক, জার্মানির দাপট ও কেপ ভার্দের বিস্ময় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ের আভাস পিরোজপুরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রী বিষপানে মৃত্যু ঝালকাঠিতে ২৫ ব্যক্তির ৩৩ আ’গ্নে’য়া’স্ত্রের লাইসেন্স বাতিল লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড বরিশালে এইডসের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ, চিকিৎসাধীন ১৮৫ বরিশালে অটোরিকশাচালক খুন, সন্ধিগ্ধ আসামির বসতঘরে আগুম বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জুন ১৯, ২০২৬,
  • 7 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেপ্তার

বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বৃহস্পতিবার (১৮ জুন) বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুন বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪ জন, বরিশাল মহানগর অধ্যাদেশে ১৮ জন এবং বিভিন্ন নিয়মিত ও পূর্বের মামলায় আরও ৭ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ৪৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

বিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মহানগর পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo