শিরোনামঃ
বরিশাল শিশু হাসপাতালটি চালু হবে কবে ? বর্ণাঢ্য আয়োজনে বরিশালে ‘১ম বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ উদ্বোধন নিহত অটোরিকশাচালক নাজমুলের বাড়িতে বিএনপি নেতা রহমাতুল্লাহ; স্বজনদের সান্ত্বনা ও কবর জিয়ারত মসজিদে সেজদারত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই অস্ত্রের মহড়া দিয়ে ভিডিও ছড়াচ্ছে ফেসবুকে,  বরিশালে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে চাঁদাবাজি মামলায় বিএনপি-এমপির ছেলে গ্রেফতার  ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙচুরের অভিযোগ টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও অতি ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা রুকুর পর যে দোয়া পড়লে ফেরেশতারা সওয়াব লেখার প্রতিযোগিতা করেন গরম সহ্য হয় না? এটা হতে পারে ভয়াবহ রোগের লক্ষণ  

গরম সহ্য হয় না? এটা হতে পারে ভয়াবহ রোগের লক্ষণ  

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, June 22, 2026,
  • 19 সংবাদটি পঠিক হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :: গরম সহ্য হয় না? এটা হতে পারে ভয়াবহ রোগের লক্ষণ

হিট ইনটলারেন্স এমন একটি অবস্থা, যেখানে শরীর নিজের স্বাভাবিক তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। ছবি: এআই দিয়ে তৈরি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২:৪৯, ০৪ এপ্রিল ২০২৬| আপডেট: ১২:৫১, ০৪ এপ্রিল ২০২৬

গরমে বাইরে বের হলেই মাথা ঘোরে, অস্বস্তি লাগে, হঠাৎ খুব ক্লান্ত হয়ে পড়েন? অনেকেই ভাবেন এটা স্বাভাবিক গরমের প্রভাব। কিন্তু বিষয়টা সব সময় এতটা সহজ নয়। আপনার শরীর যদি গরমের সঙ্গে মানিয়ে নিতে না পারে, তাহলে সেটি হতে পারে হিট ইনটলারেন্স বা গরম সহ্য করতে না পারার সমস্যা।

হিট ইনটলারেন্স বা তাপ অসহিষ্ণুতা এমন একটি অবস্থা, যেখানে শরীর নিজের স্বাভাবিক তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে গরম পরিবেশে থাকলেই শরীর দ্রুত প্রতিক্রিয়া দেখায় অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা মাথা ঘোরা শুরু হয়।

যেসব লক্ষণকে হালকাভাবে নেবেন না

গরমে অস্বস্তি হওয়া স্বাভাবিক, কিন্তু নিচের লক্ষণগুলো বারবার হলে সতর্ক হওয়া জরুরি—

অস্বাভাবিক ক্লান্তি

অতিরিক্ত ঘাম

মাথাব্যথা

মাথা হালকা লাগা বা ঘোরা

দ্রুত হৃদস্পন্দন

বমি বমি ভাব

দ্রুত শ্বাস নেওয়া

মনোযোগ কমে যাওয়া

আচরণ বা মুডে পরিবর্তন

এই লক্ষণগুলো অন্য রোগের সঙ্গেও মিল থাকতে পারে। তাই সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

কেন হয় এই সমস্যা

আরও পড়ুন

যে ৪টি লক্ষণ বলে দেবে চোখের দৃষ্টি নীরবে কমছে, চিকিৎসকের পরামর্শ

২৪ ফেব্রুয়ারি ২০২৬

হিট ইনটলারেন্সের মূল কারণ হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা। অনেক সময় এর পেছনে থাকে অটোনোমিক নার্ভাস সিস্টেমের সমস্যা, যাকে বলা হয় ডিসঅটোনোমিয়া। এর সঙ্গে সম্পর্কিত কিছু কারণ—

ভিটামিন বি১২-এর ঘাটতি

ডায়াবেটিস

থাইরয়েড সমস্যা বিশেষ করে হাইপোথাইরয়েডিজম

অতিরিক্ত মদ্যপান

পারকিনসনস রোগ

গিলিয়ান-বারে সিনড্রোম এটি একটি অটোইমিউন রোগ

সবাই সমানভাবে গরম সহ্য করতে পারে না। কিছু মানুষ একটু বেশি সংবেদনশীল। ছবি: সংগৃহীত

ঝুঁকিতে কারা: সবাই সমানভাবে গরম সহ্য করতে পারে না। কিছু মানুষ একটু বেশি সংবেদনশীল—

শিশু ও বয়স্করা

গর্ভবতী নারী

মেনোপজে থাকা নারী

যারা নিয়মিত ব্যায়াম করেন না

কিছু নির্দিষ্ট ওষুধ যেমন—অ্যান্টিডিপ্রেসেন্ট বা প্রেসার কমানোর ওষুধ গ্রহণকারীরা

যারা দীর্ঘ সময় গরম পরিবেশে থাকেন।

সমাধান: হিট ইনটলারেন্স পুরোপুরি নিরাময় না হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব—

প্রচুর পানি পান করুন

গরমে অযথা বাইরে না যাওয়া

ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখা

ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরা

যদি ডায়াবেটিস বা থাইরয়েডের মতো কোনো রোগ থাকে, সেটি নিয়ন্ত্রণে রাখা খুব গুরুত্বপূর্ণ।

প্রতিরোধই সেরা উপায়: গরমে সমস্যা এড়াতে ছোট কিছু অভ্যাসই বড় পার্থক্য গড়ে দিতে পারে—

নিয়মিত পানি পান

রোদে কম সময় থাকা

ফ্যান বা এসি ব্যবহার

অ্যালকোহল এড়িয়ে চলা

ঠান্ডা পানি বা আইস প্যাক সঙ্গে রাখা

অবহেলা করলে কী হতে পারে?

হিট ইনটলারেন্সকে হালকাভাবে নিলে বড় সমস্যায় পড়তে পারে। যেমন পেশিতে টান বা ব্যথা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, দ্রুত পালস,  ত্বকে জ্বালা বা ফুসকুড়ি। আর সবচেয়ে মারাত্মক হিট স্ট্রোক, সময়মতো চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।

তাই গরমে একটু বেশি কষ্ট হচ্ছে এটা শুধু আবহাওয়ার দোষ ভেবে এড়িয়ে যাবেন না। শরীরের এই ছোট ছোট সংকেতই বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই নিজের শরীরের কথা শুনুন, যত্ন নিন, আর প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হন।

সূত্র: হেলথ

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo