শিরোনামঃ
বরিশাল শিশু হাসপাতালটি চালু হবে কবে ? বর্ণাঢ্য আয়োজনে বরিশালে ‘১ম বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ উদ্বোধন নিহত অটোরিকশাচালক নাজমুলের বাড়িতে বিএনপি নেতা রহমাতুল্লাহ; স্বজনদের সান্ত্বনা ও কবর জিয়ারত মসজিদে সেজদারত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই অস্ত্রের মহড়া দিয়ে ভিডিও ছড়াচ্ছে ফেসবুকে,  বরিশালে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে চাঁদাবাজি মামলায় বিএনপি-এমপির ছেলে গ্রেফতার  ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙচুরের অভিযোগ টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও অতি ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা রুকুর পর যে দোয়া পড়লে ফেরেশতারা সওয়াব লেখার প্রতিযোগিতা করেন গরম সহ্য হয় না? এটা হতে পারে ভয়াবহ রোগের লক্ষণ  

অস্ত্রের মহড়া দিয়ে ভিডিও ছড়াচ্ছে ফেসবুকে,  বরিশালে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, June 22, 2026,
  • 31 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: অস্ত্রের মহড়া দিয়ে ভিডিও ছড়াচ্ছে ফেসবুকে,  বরিশালে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে

বরিশালে একাধিক কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের সশস্ত্র মহড়ায় নগরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। কয়েকদিন ধরে নগরীর বেলস পার্কসংলগ্ন ও আশপাশের কয়েকটি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে তাদের। কালিজিরা নদীর পাড় থেকে চরবাড়িয়া পর্যন্ত এসব কিশোর গ্যাংয়ের দৌরত্ম্য বলে জানা গেছে। অস্ত্রের মহড়ার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় আরও বেশি আতঙ্ক বিরাজ করছে।

ভিডিওতে দেখা যায়, পৃথক পৃথক কয়েকটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সড়কে নানা ভঙ্গিতে মহড়া দিচ্ছে। সেসময় আশপাশের লোকজন ভয়ে ছোটাছুটি করছেন। জানা যায়, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরাও এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এলাকাভিত্তিক ক্ষমতার জানান দিতে দেশীয় অস্ত্রের মহড়া দেয় ওইসব গ্যাংয়ের সদস্যরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এসব গ্রুপের সদস্যরা মোটোরসাইকেলের বহর নিয়ে শোডাউন দিচ্ছে। অভিযোগ রয়েছে, এসব গ্যাংয়ের সদস্যরা মাদক বাণিজ্যসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে।

নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে মেয়েদের ইভটিজিং করা, মোটরসাইকেলে উদ্ভট সব সাউন্ড লাগিয়ে পর্যটকদের বিরক্ত করাসহ চুরি-ছিনতাই করছে তারা। কেউ প্রতিবাদ করলে তাদের মারধর করে টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা।

নগরবাসীর ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা মাথাচাড়া দিয়েছে। এদের নিয়ন্ত্রণ করা না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে মনে করেন তারা।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, অস্ত্রের মহড়ার ভিডিওর বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে কিশোর গ্যাং লিডার অলি ও মারুফকে গ্রেফতার করেছি। ভিডিওগুলো পর্যালোচনা করে বাকি জড়িতদের গ্রেফতার করতেও অভিযান চলমান আছে। তিনি আরও বলেন, এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। দ্রুতই সবাইকে আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo