শিরোনামঃ
বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীকে মা°র°ধ°র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের উত্তেজনা তিন দিনেই উঠে গেল নতুন সড়কের পিচ, সংস্কারকাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী বরিশালে সহপাঠীর বডি স্প্রের গন্ধে ১৪ শিক্ষার্থী অসুস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা। গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যমুনা লাইনের বাস, আহত ১০ স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে বাংলাদেশ ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সম্মতি নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে দায় নিতে হবে, আসবে আইনের আওতায় দেশের বাজারে কমল স্বর্ণের গহনার দাম একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিএম কলেজে ছাত্রদলের দু’গ্রুপে সংঘাত, সড়ক অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, June 23, 2026,
  • 31 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বিএম কলেজে ছাত্রদলের দু’গ্রুপে সংঘাত, সড়ক অবরোধ

 

ছাত্রদলের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, মহানগর ছাত্রদলের সভাপতি এইচ এম তাসনিমের নেতৃত্বে একদল নেতাকর্মী বিক্ষোভে বাধা দেন এবং কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টার দিকে নগরের জিয়া সড়কে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাতুল এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আল-আমিন মৃধার মধ্যে হাতাহাতি হয়। রাতুল বিএম কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসে থাকেন।

বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল বাশার দাবি করেন, দুপুরের ঘটনার জেরে সন্ধ্যার পর আল আমিন মৃধার নেতৃত্বে একদল নেতাকর্মী অশ্বিনী কুমার ছাত্রাবাসে প্রবেশ করেন। এ সময় তারা রাতুলসহ কয়েকজন সাধারণ শিক্ষার্থীকে মারধর করেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রাবাস থেকে বের হয়ে কলেজসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

খবর পেয়ে মহানগর ছাত্রদলের সভাপতি এইচ এম তাসনিমের নেতৃত্বে আরেকটি দল মোটরসাইকেলের বহর নিয়ে ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে তাসনিম সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। কাউকে মারধর করা হয়নি।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, ছাত্রদলের দুই পক্ষের বিরোধের জেরে বিএম কলেজ ক্যাম্পাসে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo