শিরোনামঃ
অবশেষে আলোর মুখ দেখছে বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম বরিশালে কলেজ ছাত্রের হাত বি°চ্ছি°ন্ন করার মা°ম°লার আ°সামি হিমেল গ্রে°ফ°তার। করোনা ব্যবস্থাপনা ফোকাল পার্সন ডাঃ এস এম, মনিরুজ্জামান পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগীয় পদে যোগদান স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারাদেশে কীভাবে করবে? বরিশালের ২০০ পিস ইয়াবাসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার সৌদি আরবে নতুন ভিসা প্যাকেজ চালু খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন চট্টগ্রামে ৩৩০ মিলিমিটার বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা ভোলাহাটে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 7, 2026,
  • 29 সংবাদটি পঠিক হয়েছে

ক্রিয়া ডেস্ক :: ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই মাঠের বাইরের একটি ঘটনা ক্রীড়াঙ্গন ও মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

২৫ বছর বয়সি এই ফুটবলার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ার ঠিক আগে নিজ শহর এডিলেইডের একটি মসজিদে জুমার নামাজ শেষে ইসলাম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার মুফতি মেঙ্ক। তার উপস্থিতিতেই টেটে ইয়ঙ্গি কালিমা শাহাদাত পাঠ করেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে এক সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্তটি তাৎক্ষণিক ছিল না। বেশ কিছুদিন ধরেই তিনি ইসলাম সম্পর্কে জানতে ও বুঝতে আগ্রহী ছিলেন। মসজিদে মুফতি মেঙ্কের সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানতে চান, ইয়ঙ্গি শাহাদাহ পাঠ করেছেন কি-না।

জবাবে ইয়ঙ্গি ‘না’ সূচক উত্তর দিলে মুফতি মেঙ্ক তাকে তখনই তা করার আমন্ত্রণ জানান। ইয়ঙ্গি এই আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেন এবং সেখানেই শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন এই স্ট্রাইকার। ১.৯৭ মিটার উচ্চতার ইয়ঙ্গি বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকেই গোল করে দলকে ড্র এনে দেন। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপের মূল পর্বেও কোচের আস্থা অর্জন করেছেন তিনি।

ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে টেটে ইয়ঙ্গি বলেন, তিনি নতুন ধর্মীয় পরিচয় নিয়ে গর্বিত। মাঠে ও মাঠের বাইরে নিজের আচরণ, সততা ও মানবিকতার মাধ্যমে বিশ্ববাসীর সামনে ইসলামের সৌন্দর্য ও প্রকৃত শিক্ষা তুলে ধরতে চান তিনি।

সূত্র: টিআরটি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo