শিরোনামঃ
অবশেষে আলোর মুখ দেখছে বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম বরিশালে কলেজ ছাত্রের হাত বি°চ্ছি°ন্ন করার মা°ম°লার আ°সামি হিমেল গ্রে°ফ°তার। করোনা ব্যবস্থাপনা ফোকাল পার্সন ডাঃ এস এম, মনিরুজ্জামান পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগীয় পদে যোগদান স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারাদেশে কীভাবে করবে? বরিশালের ২০০ পিস ইয়াবাসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার সৌদি আরবে নতুন ভিসা প্যাকেজ চালু খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন চট্টগ্রামে ৩৩০ মিলিমিটার বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা ভোলাহাটে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

অবশেষে আলোর মুখ দেখছে বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 7, 2026,
  • 37 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: অবশেষে আলোর মুখ দেখছে বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম

 

দীর্ঘ ২১ বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে কীর্তনখোলা নদীর তীরের কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম। প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে চলমান মেগা আধুনিকায়ন প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ এখানে আবারও আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ম্যাচ আয়োজনের জোর পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড।

২০২২ সালে শুরু হওয়া এই মেগা প্রকল্পের ছোঁয়ায় স্টেডিয়ামটিতে এখন দৃশ্যমান অত্যাধুনিক প্যাভিলিয়ন, আন্তর্জাতিক মানের মিডিয়া সেন্টার, প্যাসেঞ্জার লিফট আর ইনডোর প্র্যাকটিস নেট। ইতিমধ্যে মূল পিচের কাজও শেষ হয়েছে। দীর্ঘ ২১ বছর পর নতুন করে জ্বলে উঠেছে আধুনিক ফ্লাড লাইট, যার আলোয় আলোকিত পুরো স্টেডিয়াম এলাকা। এখন শুধু অপেক্ষা আউটফিল্ডে সবুজ ঘাসের গালিচা বিছানোর।

অতীতে অব্যবস্থাপনা আর নানা অনিয়মের কারণে দীর্ঘ সময় জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত ছিল এই মাঠ। তবে বর্তমান সংস্কারের ফলে নতুন করে স্বপ্ন দেখছেন স্থানীয় ক্রিকেটাররা।

​স্থানীয় অনূর্ধ্ব-১৯ দলের উদীয়মান পেসার রাফসান বলেন, গত কয়েক বছর ধরে এই মাঠের যে অবহেলা আমরা দেখেছি, তা অত্যন্ত দুঃখজনক। কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে বছরের পর বছর এখানে কোনো বড় ম্যাচ হয়নি। একটা আন্তর্জাতিক মানের মাঠকে ফেলে রেখে আমাদের ক্যারিয়ার ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছিল।

স্থানীয় ক্র‍িকেটার আসিফ জানান, অতীতে মাঠের দেখভালের নামে নানা অনিয়ম হয়েছে। ঠিকঠাক প্র্যাকটিস পিচ ছিল না, ড্রেসিংরুমের অবস্থা ছিল বেহাল। ফ্লাডলাইটগুলো নষ্ট হয়ে অন্ধকার পড়ে ছিল ২১ বছর। এখন সংস্কার হওয়ায় ভালো লাগছে, তবে আমাদের দাবি—ভবিষ্যতে যেন আর কোনো নোংরা রাজনীতির কারণে এই মাঠের জৌলুস হারিয়ে না যায়।

​​২৯ একরের এই ভেন্যুটিতে সর্বশেষ ২০১৯ সালের ২৬শে অক্টোবর বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছিল বরিশালবাসী। এরপর আর কোনো বড় আসর বসেনি এখানে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি এ.কে. এম আসাদুজ্জামান খসরু বলেন, ৬৫ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভেন্যুটি এখন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের শতভাগ যোগ্যতা অর্জন করছে। ক্রিকেট বোর্ড বরিশালের ক্রিকেটপ্রেমীদের আবেগকে মূল্যায়ন করে চলতি বছরের শেষ নাগাদ জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ এখানে ফিরিয়ে আনার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু সংস্কার কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানান, ​সংস্কার কাজ পুরোপুরি শেষ হলে চলতি বছরের শেষের দিকেই এখানে বড় ম্যাচ আয়োজনের একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি মাঠটিকে আন্তর্জাতিক মানে ফিরিয়ে নিতে বদ্ধপরিকর। আউটফিল্ডের কাজ শেষ হওয়া মাত্রই আমরা বড় আসর আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo