শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 28, 2026,
  • 8 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রস্তুত করা ৮০০টিরও বেশি পাসপোর্ট তিন মাসের বেশি সময় ধরে বিতরণ করা সম্ভব হয়নি। নির্ধারিত সময় পার হওয়ার পরও সংশ্লিষ্ট গ্রাহকরা পাসপোর্ট সংগ্রহ করতে না আসায় অফিসটির কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিয়েছে পাসপোর্ট অফিস। বিষয়টি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। পাশাপাশি বরিশাল বিভাগের ১০টি উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও চিঠি পাঠানো হয়েছে, যাতে গ্রাহকদের দ্রুত পাসপোর্ট সংগ্রহে উদ্বুদ্ধ করা যায়।

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকার বলেন, সব পাসপোর্ট প্রস্তুত রয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক গ্রাহক সেগুলো নিতে আসছেন না। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হয়েছে এবং নিয়ম অনুযায়ী প্রতিটি ইউএনওকে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এসব পাসপোর্ট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তবে কোন উপজেলায় কতটি পাসপোর্ট আটকে আছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

এদিকে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পাসপোর্ট অফিস এ সমস্যা তুলে ধরেছে। সাধারণ মানুষ যাতে দ্রুত নিজেদের পাসপোর্ট সংগ্রহ করেন, সে জন্য প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo