শিরোনামঃ
বরিশালে ন্যাশনাল প্রেস সোসাইটির বিভাগীয় উপকমিটি গঠন, আগ্রহীদের সদস্য হওয়ার আহ্বান যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার সাতক্ষীরার সেই বিতর্কিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার মাকসুদ কামাল-জাফর ইকবালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ গ্রেফতার ১১ ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা ভাই প্রবাসে সুন্দরী ভাবীকে নিয়ে পালালেন এনসিপির নেতা সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ময়লার ভাগাড়ে ২ বস্তাভর্তি টাকা, এরপর যা হলো আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২ হাজার ৩৮

বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 31, 2026,
  • 63 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক :  হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন বরিশালের ২০ জন নাগরিক। সাধারণ ডায়েরি (জিডি) ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কাউনিয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার জানান, জুলাই মাসজুড়ে বিভিন্ন সময়ে থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের থানায় ডেকে এনে তাদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়।

তিনি বলেন, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে বরিশাল মহানগর পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে হারানো মোবাইল ফোন উদ্ধার এবং প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। তারা পুলিশের এই উদ্যোগকে জনবান্ধব ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তবে পুলিশের আন্তরিক প্রচেষ্টায় সেটি ফিরে পাওয়ায় তারা আনন্দিত।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে কাউনিয়া থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo