শিরোনামঃ
বাংলাদেশের কাছে লজ্জার হার, বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া যারা পালিয়ে যায়, তারা আর দেশে ফিরতে পারে না: রিজভী আমাদের হাতে তো কোনো জাদু নেই: গ্যাস সংকট নিয়ে অর্থমন্ত্রী অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির আইনজীবীদের ব্যথা আমি পেয়ে গেছি বরিশাল বারে এসে : আইনমন্ত্রী ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন ছক, নিশানায় চীনও বরিশালের লাহারহাট ফেরিঘাটে ইজারার আড়ালে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা কে অব্যাহতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৩২৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৩২৯ মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 17, 2026,
  • 8 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৩২৯ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩২৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৯৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ২৮টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ সর্বমোট ২৩০টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৪টি বাস, ৭টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ ৯৮টি মামলা করা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ ১২২টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ১৭টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ১৪৬টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩৩৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭টি বাস, ৭টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ ২০৪টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ৫টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ ১১৬টি মামলা করা হয়েছে।

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo