শিরোনামঃ
মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর। বরিশালে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। ২০ বছর পরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তারেক রহমান মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী বরিশাল শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে আফরোজা খানম নাসরীন জীবনে বহুত টিকটক করেছি আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি হিজলায় মেঘনা তীরে উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় শনাক্ত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা: গ্রেপ্তার ২ আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা

অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিয়ে রেকর্ডবই ছিন্নভিন্ন করলেন শরিফুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 23, 2026,
  • 36 সংবাদটি পঠিক হয়েছে

খেলাধুলা :: অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিয়ে রেকর্ডবই ছিন্নভিন্ন করলেন শরিফুল

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে মেকাইতে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের টেস্ট ইতিহাসে একাধিক কীর্তিতে নাম লিখিয়েছেন শরিফুল ইসলাম। ইনিংসে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়ে তিনি বাংলাদেশের হয়ে এক ইনিংসে সাত উইকেট শিকার করা বোলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

ক্রিকইনফোর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সেরা বোলিংয়ের তালিকায় শরিফুলের ৭/৪৮ পারফরম্যান্স তৃতীয় অবস্থানে রয়েছে। তার আগে আছেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান।

২০১৪ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলাম ৩৯ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছিলেন, যা বাংলাদেশের হয়ে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড। এরপর ২০০৮ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ৩৬ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন।

তবে পেসার হিসেবে শরিফুলই প্রথম বাংলাদেশি বোলার, যিনি ৭ উইকেট নেয়ার কীর্তি দেখালেন। এর আগে এই কীর্তিটি ছিল শাহাদাত হোসেনের দখলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৮ সালে ২৭ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন দীর্ঘদেহী এই পেসার।

এছাড়া বিদেশের মাটিতে টেস্ট ইনিংসে এটিই কোনো বাংলাদেশির সেরা বোলিং। এর আগে বিদেশে সেরা বোলিংয়ের কীর্তিটি ছিল তাইজুলের দখলে। চলতি বছরের জুনেই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন তাইজুল। তবে এজন্য তাকে খরচ করতে হয়েছে ১৩৮ রান।

দেশ ও বিদেশ মিলিয়ে টেস্টে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম বোলার শরিফুল। তার আগের চার জনই স্পিনার- তাইজুল (তিনবার), সাকিব আল হাসান, এনামুল হক জুনিয়র ও মেহেদী হাসান মিরাজ।

দেশীয় রেকর্ড ছাড়াও আন্তর্জাতিক রেকর্ডেও নাম লিখিয়েছেন শরিফুল। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৪৩ বছর পর কোনো বাঁহাতি পেসার হিসেবে ৭ উইকেট নেয়ার কীর্তি গড়লেন শরিফুল। এর আগে এই কৃতিত্ব ছিল কেবল ইংল্যান্ডের দুই বাঁহাতি পেসার টম এমেট (১৮৭৯ সালে ৬৮ রানে ৭ উইকেট) ও রিচার্ড বার্লোর (১৮৮৩ সালে ৪০ রানে ৭ উইকেট)

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo