শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

না ফেরার দেশে আনিসুর রহমান মিলনের স্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 5, 2022,
  • 355 সংবাদটি পঠিক হয়েছে

 

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ভুগছিলেন ক্যানসারে।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে মিলন লেখেন, আমার স্ত্রী পোলি আহমেদ আজ (৪ সেপ্টেম্বর) সকাল ১১:৫৭ মিনিটে বেকারসফিল্ড কার্ন মেডিকেল, ক্যালিফোর্নিয়া ইউএসএ-তে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী থাকতেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ওখানেই চিকিৎসা চলছিলো তার।

শোকপ্রকাশ করে অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, মিলনের প্রথম স্ত্রীর নাম ছিলো লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। তবে ২০১৩ সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রী পলির সঙ্গে মিলনের বিয়ে ও চার বছরের সংসার গুঞ্জনের কথা শোনা গেলেও অস্বীকার করে আসছিলেন এই অভিনেতা। তবে ২০১৩ সালের অক্টোবরে শ্রীলঙ্কায় স্ত্রী-পুত্র নিয়ে ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যম ফেসবুকে। ছবি থেকে জানা যায় তার স্ত্রী পলি এবং সন্তানের নাম মিহ্রান।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo