শিরোনামঃ
উদ্বোধনের আগেই বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার পাইপ চুরি ব্যাটারিচালিত রিকশার অবৈধ ব্যবহারে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি বরিশালে নদীভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় হাজারো মানুষ শেয়ালের কামড়ে নারী পুরুষ ও কিশোরসহ আহত ২৭ পটুয়াখালীতে স্বাস্থ্যকেন্দ্রের সকল পদ শূন্য, একই দিনে ২ নবজাতকের মৃত্যু বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা বরিশালের গৌরব জান্নাতুল প্রীতি, দাবায় টানা ৫বার জাতীয় পর্যায়ে সম্মাননা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৪ ডিজেল সংকট থাকতে পারে ২০২৭ সাল পর্যন্ত: আইইএ

উদ্বোধনের আগেই বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার পাইপ চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 15, 2026,
  • 10 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নির্মাণাধীন বিভাগীয় ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্রের নির্মাণাধীন ভবনের প্রায় ৫০ লাখ টাকার তামার পাইপ চুরির ঘটনা ঘটেছে। এ কারণে বন্ধ হয়ে গেছে হাসপাতালের অক্সিজেন লাইন স্থাপনের কাজ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অক্সিজেন প্লান্টের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল কোম্পানির স্টাফ সজল মেহেদী।

থানায় করা লিখিত অভিযোগে স্পেক্ট্রা ইন্টারন্যাশনালের স্টাফ সজল মেহেদী উল্লেখ করেছেন, ‘গত দেড় বছর ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল ভবনে অক্সিজেন লাইন স্থাপনের কাজ চলছে।’

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি নির্মাণাধীন ভবনে গিয়ে দেখতে পান অক্সিজেন লাইনের পাইপ ভেঙে বারান্দার এক পাসে ছড়িয়ে ছিটিয়ে রাখা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে মেহেদী দাবি করেন, নির্মাণাধীন ভবন থেকে প্রায় ২০০ ফিট তামার পাইপ চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। তামার পাইপ চুরি হওয়ায় বর্তমানে ক্যানসার হাসপাতাল ভবনে অক্সিজেন লাইনের কাজ বন্ধ রয়েছে।

এ বিষয়ে থানায় হওয়া অভিযোগ প্রসঙ্গে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো পর্যন্ত এমন কোনো অভিযোগ আমি পাইনি। তবে শুনেছি, নির্মাণাধীন ক্যানসার ভবনে ছয় নিরাপত্তা প্রহরী কাজ করে। তাদের মধ্যে থেকে চুরি হয় কীভাবে?

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo