শিরোনামঃ
উদ্বোধনের আগেই বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার পাইপ চুরি ব্যাটারিচালিত রিকশার অবৈধ ব্যবহারে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি বরিশালে নদীভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় হাজারো মানুষ শেয়ালের কামড়ে নারী পুরুষ ও কিশোরসহ আহত ২৭ পটুয়াখালীতে স্বাস্থ্যকেন্দ্রের সকল পদ শূন্য, একই দিনে ২ নবজাতকের মৃত্যু বানারীপাড়ার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা বরিশালের গৌরব জান্নাতুল প্রীতি, দাবায় টানা ৫বার জাতীয় পর্যায়ে সম্মাননা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৪ ডিজেল সংকট থাকতে পারে ২০২৭ সাল পর্যন্ত: আইইএ

বরিশালের গৌরব জান্নাতুল প্রীতি, দাবায় টানা ৫বার জাতীয় পর্যায়ে সম্মাননা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 15, 2026,
  • 5 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের গৌরব জান্নাতুল প্রীতি, দাবায় টানা ৫বার জাতীয় পর্যায়ে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক :: দাবা প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল প্রীতি। ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর দাবা বালিকা বিভাগে দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে সে। তার এ সাফল্যে বরিশালের শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

কুমিল্লায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় জান্নাতুল প্রীতি। নিজের মেধা, মনোযোগ, কৌশলগত দক্ষতা ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সে এ সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খন্দকার মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের হাত থেকে পুরস্কার গ্রহণ করে জান্নাতুল প্রীতি। এ ছাড়া টানা পাঁচবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জনের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

জান্নাতুল প্রীতি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি দাবা খেলায় তার এই অসামান্য সাফল্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। তার এ অর্জন বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আরও বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo