শিরোনামঃ
বরিশালে সবজির দামে স্বস্তি, মাছের চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের ভোলায় মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ ১৫০ কোটি টাকার অবৈধ জাল দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু মুখোশ পরে দোকানে ঢুকে জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি কলকাতার দুর্গাপুজায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা, নিহত ১০, আহত ২৫ তহবিল সংকট ও অপরাধের ঝুকিতে রোহিঙ্গা শিবিরের শিশুরা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন বরিশালে সারাদেশের ১৮ মৃৎশিল্পীকে সম্মাননা গেণ্ডারিয়ায় মাদকবিরোধী কর্মসূচি ও অস্ত্র বহনের ঘটনা নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

বরিশালে সারাদেশের ১৮ মৃৎশিল্পীকে সম্মাননা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 19, 2026,
  • 3 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সারাদেশের ১৮ মৃৎশিল্পীকে সম্মাননা

বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সংরক্ষণ, প্রসার এবং এ শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের স্বীকৃতি দেয়ার লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা-২০২৬। মৃৎশিল্পী সম্মেলন ও সন্মাননা বরিশাল এর আয়োজনে শনিবার  (১৭ অক্টোবর) বেলা ১২ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।

 

এতে দেশের বিভিন্ন অঞ্চলের ১৮ জন মৃৎশিল্পীকে বিভিন্ন বিভাগে সম্মাননা দেয়া হয়েছে। তাঁদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ ইউনিয়নের প্রবীণ মৃৎশিল্পী নিরঞ্জন পাল।

 

মৃৎশিল্পী সম্মেলনে সকালে হয় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। সম্মেলনের উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ পুত্র ও শিল্পানুরাগী প্রকৌশলী ময়নুল আবেদিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের মৃৎশিল্পের ঐতিহ্য, বৈচিত্র্য ও কারুশৈলী তুলে ধরা হয়। এ উপলক্ষে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন ধরনের মৃৎপাত্র, মনসার ঘট, পুতুল, শখের হাঁড়ি, মৃৎখেলনা ও অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পসামগ্রীর নমুনা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে গবেষক, শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

 

সম্মেলনে অংশ নেয়া মৃৎশিল্পীরা জানান, সন্মাননায় তারা খুশি। তবে যুগের তালে হারিয়ে যেতে বসা মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

সম্মেলনে আসা দর্শনার্থীরা জানান, দীর্ঘ ১৭ বছর এমন আয়োজন নতুন প্রজন্মকে মাটির সাথে পরিচিত করছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাথে শিশুদের পরিচিত করতেই সম্মেলনে আসা তাদের।

 

অনুষ্ঠানের প্র‍ধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের প্র‍শাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সাধারণ মানুষকে এর ব্যবহার বাড়াতে হবে। এমন সম্মেলনের মধ্যদিয়ে মৃৎশিল্পের প্রচার হবে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo