শিরোনামঃ
বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার, আবু রায়হান মুহাম্মদ সালেহ : নিরাপত্তার নির্দেশ ওবামা ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ক্ষুব্ধ ট্রাম্প, ব্যবস্থা নেওয়ার হুমকি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কলাপাড়ায় ঘুমন্ত বাবার পাশ থেকে উধাও সেই ১০ মাসের শিশুর মরদেহ উদ্ধার বরিশালে  সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধ্বংসের মুখে বরিশালের ঐতিহ্যবাহী জাহাজ নির্মাণশিল্প, কর্মহীন হাজারো শ্রমিক নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শিশু হাসপাতালে নিজ কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

বরিশালে  সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 18, 2026,
  • 20 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে  সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাংয়ের ছেলে মো. মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী এলাকার শাহআলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ ভবানীপুর এলাকায় আনোয়ার হোসেনের বসতঘরে অভিযান চালায়। এ সময় ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত উদ্দিন ও এসআই মিজানুর রহমানসহ পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo