শিরোনামঃ
বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার, আবু রায়হান মুহাম্মদ সালেহ : নিরাপত্তার নির্দেশ ওবামা ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ক্ষুব্ধ ট্রাম্প, ব্যবস্থা নেওয়ার হুমকি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কলাপাড়ায় ঘুমন্ত বাবার পাশ থেকে উধাও সেই ১০ মাসের শিশুর মরদেহ উদ্ধার বরিশালে  সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধ্বংসের মুখে বরিশালের ঐতিহ্যবাহী জাহাজ নির্মাণশিল্প, কর্মহীন হাজারো শ্রমিক নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শিশু হাসপাতালে নিজ কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

শিশু হাসপাতালে নিজ কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 18, 2026,
  • 18 সংবাদটি পঠিক হয়েছে

শিশু হাসপাতালে নিজ কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক :: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এই ঘটনায় প্রধানমন্ত্রী ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি।

 

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

 

এ ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

এ সময় হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo