শিরোনামঃ
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ শেবাচিম হাসপাতালের সামনে চুরির সময় চোর হাতেনাতে আটক পটুয়াখালী হাত-পা উদ্ধারের ৩ দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২ পটুয়াখালীতে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার পিরোজপুরে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশাল বিভাগে ৮ বছরে ১ হাজার ২৫৬ খুন বরিশালের দুই বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা ১ মাসে নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী আটক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

২৫ বছরেও হয়নি সংস্কার: বরগুনায় মৃত্যুফাঁদে পরিণত ২১১ স্কুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 14, 2026,
  • 48 সংবাদটি পঠিক হয়েছে

২৫ বছরেও হয়নি সংস্কার: বরগুনায় মৃত্যুফাঁদে পরিণত ২১১ স্কুল

বরগুনা প্রতিনিধি :: যে বয়সে আনন্দ ও নিরাপদ পরিবেশে বর্ণমালা শেখার কথা, সেই বয়সেই বরগুনার শত শত শিশুর শিক্ষাজীবন কাটছে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে। দীর্ঘদিনেও নতুন ভবন নির্মাণ না হওয়ায় জেলার ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বরগুনা সদর উপজেলার পশ্চিম ধূপতী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে টিনের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে, গ্রীষ্মে অতিরিক্ত গরমে ব্যাহত হয় পাঠদান। কোথাও ভবনের পিলারে ফাটল, আবার কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। বাড়ছে শিশুদের স্বাস্থ্যঝুঁকি এবং কমছে শিক্ষার্থীদের উপস্থিতি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বরগুনার ৭৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২১১টির ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ।

এর মধ্যে বরগুনা সদরে ৪০টি, আমতলীতে ২৮টি, পাথরঘাটায় ৪০টি, বেতাগীতে ৩৬টি, তালতলীতে ২১টি এবং বামনায় ১২টি বিদ্যালয় রয়েছে। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নতুন ভবনের জন্য আবেদন করেও কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে কিছু বিদ্যালয়ে অবকাঠামো ও শিক্ষকসংখ্যা পর্যাপ্ত থাকলেও শিক্ষার্থী সংকট রয়েছে। মাদ্রাসামুখী প্রবণতাকেও এর অন্যতম কারণ হিসেবে দেখছেন শিক্ষকরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নতুন প্রকল্পের আওতায় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বরাদ্দ ও অনুমোদন পাওয়া গেলে নির্মাণকাজ শুরু হতে পারে।

শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বড় ধরনের দুর্ঘটনার আগেই জরাজীর্ণ বিদ্যালয়গুলো সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo